12 Jun 2026, 04:07 UTC879 views34 reactionsread 10 September 2026 Photo
قال له : صف لي نعيم الجنة؟
قال : فيها رسول الله...
তাকে বলা হয়েছিল: জান্নাতের একটা নিয়ামতের বর্ণনা দেওয়ার জন্য।
সে বলেছিল: সেখানে রাসূল থাকবেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ।
মহামহিম বন্ধুর সান্নিধ্যে | নবীজির শেষ প্রহর | MayeenEditz
🔥19❤13😍2
2 Jun 2026, 05:30 UTC≈1,080 views31 reactionsread 10 September 2026 Photo
নূহ আলাইহিস সালামের মতো হবো। আগত তুফান নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। নিরবে জাহাজ বানিয়ে গেছেন। আপন কাজে মশগুল থেকেছেন।
~ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ
❤22🔥9
27 May 2026, 10:27 UTC≈1,170 views9 reactionsread 10 September 2026 Photo
ইমাম আশ শাফেঈ রাহিমাহুল্লাহ বলেন,
আমাদের কাছে পৌঁছেছে যে, পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয় :
১. জুমার রাত্রি।
২. ঈদুল আযহার রাত্রি।
৩. ঈদুল ফিতরের রাত্রি।
৪. রজব মাসের প্রথম রাত্রি।
৫. শবে বরাতের রাত্রি।
[আল-উন্মু: ১/২৬৪]
❤9
26 May 2026, 21:45 UTC≈1,180 views6 reactionsread 10 September 2026 Photo
তাকবীরে তাশরীক:
তাশরীকের দিনগুলোতে প্রত্যেক ফরয নামাযের পর পুরুষদের ওপর উচ্চস্বরে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।
(ফতোয়ায় শামি: ২/১৭৮; কিতাবুন নাওয়াফেল ১৪/৫৯৫)
আজ ৯ই জিলহজ (বুধবার) থেকে ১৩ই জিলহজ (রবিবার) আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব।
.
একটি সুন্নাহসম্মত তাকবির:
.
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ…
❤6
26 May 2026, 07:45 UTC680 views15 reactionsread 10 September 2026 Photo
সুফইয়ান ইবন উয়াইনা রাহিমাহুল্লাহ আরাফার ময়দানে এক বেদুঈনকে দোয়া করতে শোনেন,
“নানান ভাষায় শোরগোল করে মানুষগুলো আপনার কাছে তাদের প্রয়োজনগুলো চাইছে। আপনার কাছে আমার এটাই চাওয়া— যখন আমার শরীর পচে যাবে, দুনিয়াবাসী আমাকে ভুলে যাবে; তখন যেন আপনি আমাকে স্মরণ করেন।”
[শুয়াবুল ঈমান: ৬/৭২]
❤15
11 May 2026, 05:08 UTC985 views21 reactionsread 10 September 2026 Video
'দুনিয়াতে তুমি একটি মৌমাছির মতো থাকো। মৌমাছি যখন খায় তখন ভালো জিনিস খায়। যখন খাওয়ায় তখন ভালো খাওয়ায়। যখন কিছুর উপর পড়ে যায়, সেটাকে ভেঙে দেয় না, ছিঁড়ে ফেলে না।'
— ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ
সূত্র: আল-ফাওয়াইদ: ১৭০
❤21
10 May 2026, 05:05 UTC915 views16 reactionsread 10 September 2026 Photo
পূর্বসূরী ইমাম ও নেককার মানুষরা তাদের সকাল শুরু করতেন কুরআনের দিকে তাকানোর মাধ্যমে অর্থাৎ কুরআন পড়ার মাধ্যমে।
— আবু আব্দিল্লাহ আল-ফাসী রাহিমাহুল্লাহ
সূত্র: আল-মিনাহুল বাদিয়া
❤16
9 May 2026, 05:05 UTC939 views15 reactionsread 10 September 2026 Photo
যে অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকার কথা ছিল, সে অন্তরে আজ দুনিয়ার ভালোবাসা এমনভাবে জেঁকে বসেছে যে, সে আল্লাহকেই ভুলতে বসেছে!
এর'চে বড় দুঃসংবাদ আর কী হতে পারে?
~ শাবীব তাশফী হাফিজাহুল্লাহ
😢15
8 May 2026, 17:05 UTC852 views15 reactionsread 10 September 2026 Photo
আল্লাহর ভালোবাসা
আব্দুল্লাহ মাহমুদ নজীব
ভালোবাসার দাবীটা কী? প্রেমাস্পদের প্রেমে-
সন্তোষে হও খুশি, রও তার অসন্তোষে থেমে;
এবং তুমি পড়বে না তার অবাধ্যতায় নেমে।
তুমি যখন তাঁর-ই প্রেমের করছ দাবী, ভাই-
আবার করো তার পছন্দের ঠিক বিপরীতটাই,
তোমাকে তো নিন্দা করা ছাড়া উপায় নাই।
ভালোবাসো প্রেমাষ্পদের দুশমনদের সব,
আবার তাঁর-ই প্রেমের দাবী করছ অনুভব!
তুমি-ই বলো, এমনটা কি কখনো সম্ভব?
তেমনি করো তাঁর 'প্রিয়' দের প্রবল বিরোধ…
🔥10❤5
7 May 2026, 05:21 UTC721 views16 reactionsread 10 September 2026 Photo
যায়েদ ইবনু সাবিত রাযিয়াল্লাহু আনহু বলেন,
উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সাদ ইবনু রবিআর খোঁজে পাঠান। তিনি আমাকে বলে দেন, যদি তুমি তাকে জীবিত অবস্থায় পাও, তাহলে আমার পক্ষ থেকে সালাম দিয়ো এবং বোলো—আল্লাহর রাসূল জানতে চেয়েছেন, তুমি কেমন আছ?
এরপর আমি শহিদদের মাঝে তাকে খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। তিনি তখন মুমূর্ষ অবস্থায় অন্তিম মুহূর্ত পার করছিলেন। তার গায়ে ৭০টিরও বেশি আঘাত ছিল। আমি …
😢13❤3
6 May 2026, 05:13 UTC733 views19 reactionsread 10 September 2026 জান্নাতে মানুষ একটা জিনিস নিয়েই আফসোস করবে। আর তা হলো, পৃথিবী কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভেবে, যখন তারা আল্লাহর যিকির করেনি।
.
— মুয়ায ইবনু জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু
সূত্র: আল-ওয়াবিল আস-সাইয়িব, ৫৯
নেককাররা যেখানে জান্নাতে গিয়েও আফসোস করবেন, সেখানে আমাদের মতো গুনাহগারদের অবস্থা কেমন হবে তা চিন্তা করার মতো না। আল্লাহ তা’য়ালা হিফাজত করুন।
❤11😢7🔥1
5 May 2026, 05:25 UTC813 views12 reactionsread 10 September 2026 একবার শাইখুল ইসলাম আমাকে বললেন:
"বিপদ-আপদ ও পরীক্ষাগুলো গরম ও ঠান্ডার মতোই। বান্দা যখন বুঝে যায় যে এগুলো অবশ্যম্ভাবী, তখন সেগুলো আসলে সে রাগান্বিত হয় না, সে কষ্ট পায় না এবং দুঃখও পায় না।"
~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ মাদারিজুস সালিকীন ]
🔥10👍2
Showing the 12 most recent of 20 posts we hold for @Mayeen_Editz. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.