24 Aug 2026, 10:25 UTC≈2,500 views75 reactionsread 2 September 2026 মেট্রোরেলের প্রত্যেক স্টেশনে স্মোক ডিটেক্টরসহ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তাই স্টেশন এলাকায় ধূমপান বা আগুন ও ধোঁয়া সৃষ্টি করতে পারে এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এছাড়া, আজ কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে অগ্নিনির্বাপক ও জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়াকালীন পরিস্থিতি দেখে কোনো ধরনের বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য যাত্রীদের অনুরোধ …
❤51👍18👏2🔥2🥰2
17 Aug 2026, 07:43 UTC≈4,850 views136 reactionsread 2 September 2026 মিরপুর-১০ স্টেশনে আজ ১,৭০২ পিস ই#য়া#বা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আ#ট#ক করেছে MRT Police।
মেট্রোরেলে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের অবহিত করুন।
মা#দ#ককে ‘না’ বলুন, নিরাপদ মেট্রোরেল যাত্রা নিশ্চিত করুন।
❤66👍22🤣14😁10🤬8😱6😢4🖕3
16 Aug 2026, 05:11 UTC≈5,000 views62 reactionsread 2 September 2026 মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, কবে থেকে এটি কার্যকর হবে তা বহুমুখী প্রতিবন্ধকতার কারণে এখনো নিশ্চিত নয়।
এছাড়া, শুক্রবার সকালেও মেট্রোরেল চলাচল অত্যন্ত প্রয়োজনীয় হলেও এ সময়ে ট্রেন চালু করা হচ্ছে না।
এ বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া মাত্রই জানানো হবে। বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
❤31👍20😢6👏3👎2
8 Aug 2026, 09:48 UTC≈6,810 views138 reactionsread 2 September 2026 মেট্রোরেল ও লিফটে গর্ভবতী নারী, বয়স্ক, শিশু ও শিশুসহ নারী, অসুস্থ ও বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অগ্রাধিকার দিন।
সিটে বসার আগে একবার চারপাশে তাকান, আপনার চেয়ে বেশি প্রয়োজন আছে এমন কেউ আছেন কি না!!
নিজে সচেতন হই, অন্যকেও উৎসাহিত করি।
❤121👍16👎1
3 Aug 2026, 17:51 UTC≈8,340 views67 reactionsread 2 September 2026 সাম্প্রতিক ঘটনাবলির পর মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি স্টেশনে পর্যায়ক্রমে স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে, যাতে যাত্রীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা যায়।
সম্মানিত যাত্রীবৃন্দ,
সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় অবদান।
অনুগ্রহ করে:
• নির্ধারিত নিরাপত্তা গেট ব্যবহার করে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করুন।
• নিরাপত্তা তল্লাশি ক…
❤54👍13
1 Aug 2026, 08:36 UTC≈7,490 views39 reactionsread 2 September 2026 আপডেট:
মেট্রোরেলের সকল স্টেশন বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ধন্যবাদ
❤34🥰5
1 Aug 2026, 07:45 UTC≈7,220 views45 reactionsread 2 September 2026 সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
মিরপুর-১০ এবং ফার্মগেট স্টেশনের নিচে বো#মা সদৃশ বস্তু পাওয়ার খবরের পর বো#ম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এ কারণে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে অন্যান্য সকল স্টেশন এবং মেট্রোরেল সেবা যথারীতি চালু রয়েছে। ধন্যবাদ
😢38❤7
1 Aug 2026, 05:51 UTC≈7,140 views38 reactionsread 2 September 2026 যদি কোনো হারানো MRT Pass বা Rapid Pass আপনার হাতে আসে/কুড়িয়ে পান, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত উপায়ে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন-
১। মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটির ফেসবুক পাবলিক গ্রুপে কার্ডের নাম্বার উল্লেখ করে একটি পোস্ট করুন অথবা অ্যাডমিনদের ইনবক্সে কার্ড নাম্বার পাঠান। আমরা প্রকৃত ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করবো।
২। নিকটস্থ মেট্রোরেলের যেকোনো স্টেশনের কন্ট্রোল রুমে ক…
❤31👍7
24 Jul 2026, 17:37 UTC≈7,980 views106 reactionsread 2 September 2026 আজ মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে অবহিত করেন। পরে বো#ম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই ঘটনাকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে MRT Police ও DMTCL-এর প্রতি আমাদের বিনীত অনুরোধ, প্রতিটি মেট্রোরেল স্টেশনে Walk Through Metal Detector (WTMD), Hand Held Metal Detector (HHMD) এবং প্রয়োজন অনুযায়ী Explosive Trac…
❤43👍41😱10😨8🥴4
12 Jul 2026, 05:04 UTC≈9,480 views123 reactionsread 2 September 2026 সম্মানিত যাত্রীবৃন্দ,
মুশলধারে বৃষ্টির কারণে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা ও তীব্র যানজট সৃষ্টি হলেও মেট্রোরেল নির্ধারিত নিয়মে যাত্রীসেবা প্রদান করে যাচ্ছে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ, সহযাত্রীদের প্রতি সৌজন্যমূলক ও সহনশীল আচরণ করুন। ভেজা পোশাক, ছাতা বা অন্যান্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন, যাতে অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তির কারণ না হয়।
আপনার সচেতনতা, সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ সবার জন্য একটি নি…
❤111👍8👌4
9 Jul 2026, 16:04 UTC≈9,440 views30 reactionsread 2 September 2026 গ্রাহকসেবার মানোন্নয়ন এবং সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে Rapid Pass/MRT Pass অনলাইন রিচার্জ সেবার সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালিত হবে।
এ কারণে আজ রাত ১১:০০টা থেকে আগামীকাল বিকাল ৩:০০টা পর্যন্ত অনলাইন রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
❤30
1 Jul 2026, 08:06 UTC≈11,100 views47 reactionsread 2 September 2026 আজ ১লা জুলাই (বুধবার) “ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস” উদযাপন উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
উক্ত কনসার্টের নিরাপত্তার স্বার্থে আজ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অন্যান্য সকল স্টেশন যথারীতি চালু থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রীসেবা প্রদান করবে।
ধন্যবাদ।
🔥25👍13👎9
Showing the 12 most recent of 24 posts we hold for @MetroRailCommunity. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.