28 Jun 2026, 09:03 UTC≈1,460 views16 reactionsread 14 September 2026 মুহাররাম হলো নফল রোজার শ্রেষ্ঠ মাস। আজ রাতে সাহরি খেয়ে কাল থেকে শুরু হচ্ছে মুহাররাম মাসের আইয়ামে বীযের নফল রোজা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “রামাদানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররাম (মাসের রোজা)।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৪৫]
এজন্য মুহাররাম মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম। বিশেষ করে আশুরার রোজা এবং আইয়ামে বীযের রোজা রাখা। আশুরার রোজা তো চলেই গেলো, এবার আইয়ামে বীযের রোজা রাখতে পা…
❤14🥰2
24 Jun 2026, 13:49 UTC≈1,720 views26 reactionsread 14 September 2026 যারা আশুরার রোজা রাখতে চান, তারা জেনে নিন: আশুরার রোজা ৩টি পদ্ধতিতে রাখা যায়।
❖ প্রথম পদ্ধতি (এটিই সর্বোত্তম):
আশুরা মানে মুহাররাম মাসের ১০ তারিখ। আশুরার রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হলো, আশুরার আগের দিন (৯ই মুহাররাম) ও আশুরার দিন (১০ই মুহাররাম) রোজা রাখা। অর্থাৎ, আগামীকাল ২৫ জুন (বৃহস্পতিবার) ৯ মুহাররাম এবং পরদিন ২৬ জুন (শুক্রবার) ১০ মুহাররাম—এই দুই দিন রোজা রাখা উত্তম হবে।
ইবনু আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন রাসুলু…
❤25👍1
24 Jun 2026, 13:49 UTC≈1,270 views8 reactionsread 14 September 2026 রোজা রাখার জন্য রমাদান ব্যতীত আরও একটি বিশেষ মাস রয়েছে। সেই মাসের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “রমাদানের পর সর্বোত্তম রোজা হলো, আল্লাহর মাস মুহাররাম (মাসের রোজা)।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ২৬৪৫]
আজ সন্ধ্যা থেকে মুহাররামের ৪ তারিখ শুরু হয়েছে।
আলিমগণের বড় একটি অংশের মতে, রমাদানের পর সর্বশ্রেষ্ঠ মাস হলো মুহাররাম। [ইমাম ইবনু রজব, লাত্বাইফুল মা‘আরিফ, পৃষ্ঠা: ৭৯-৮০]
সব মাসই আল…
❤8
Channel name was changed to «Tasbeeh & Nusus»
1 Apr 2026, 16:24 UTC≈3,350 views25 reactionsread 14 September 2026 এই মাসের আইয়ামে বীযের (৩টি) রোজা আজ থেকে রাখতে হবে। আজ প্রথম রোজার সাহরি খেতে হবে।
❤21👍4
26 Mar 2026, 12:53 UTC≈3,880 views38 reactionsread 14 September 2026 যারা শাওয়ালের ৬ রোজা রাখতে চান, তাদের উদ্দেশে এখানে ৩টি বিষয়ে আলোচনা করবো: শাওয়ালের ৬ রোজা নাকি কাজা রোজা—কোনটি আগে রাখতে হবে? রোজাগুলো বিরতিহীন রাখা কি জরুরি? শাওয়ালের ৬ রোজায় কীভাবে ১ বছরের নেকি হয়?
▬▬▬▬▬▬▬▬❖▬▬▬▬▬▬▬▬
➤ যদি কেউ সারা বছর রোজার ফজিলত অর্জন করতে চায়, তবে প্রথমেই তাকে রামাদানের কাজা রোজাগুলো রাখতে হবে, এরপর শাওয়ালের ৬ টি রোজা রাখবে। কারণ হাদিসে বলা হয়েছে, “যে ব্যক্তি রামাদানের রোজা রাখলো, অতঃপর শাওয়াল ম…
❤32👍5😢1
20 Mar 2026, 13:30 UTC≈2,770 views26 reactionsread 14 September 2026 .
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
.
[তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম]
অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (নেক কাজগুলো) কবুল করুন। [ইমাম বাইহাকি, আস-সুনানুল কুবরা: ৬২৯৬ ও শু‘আবুল ঈমান: ৩৭২০; বর্ণনাটির সনদ হাসান]
.
অন্য বর্ণনায় এসেছে, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’ অর্থ: আল্লাহ আমার ও আপনার পক্ষ থেকে (নেক কাজগুলো) কবুল করুন।
.
তবে, ‘ঈদ মুবারক’ বা এজাতীয় আঞ্চলিক পরিভাষা দিয়ে শুভেচ্ছা জানানোও বৈধ। এ…
❤22👍4
20 Mar 2026, 13:30 UTC≈1,630 views3 reactionsread 14 September 2026 ঈদের রাতের আমল প্রসঙ্গ এবং ঈদের দিনের আমলগুলো সহিহ হাদিসের আলোকে
▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬
❑ ঈদের রাতের আমল প্রসঙ্গে:
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে দুই ঈদের রাতে জেগে থাকবে, তার অন্তর সেদিন মরবে না, যেদিন অন্তরগুলো মরে যাবে।’’ (অর্থাৎ, কিয়ামতের দিন তার ভয় থাকবে না) [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ১৭৮২; হাদিসটি দুর্বল। ইমাম নববি, ইমাম ইবনু হাজার, শায়খ আলবানি (রাহিমাহুমুল্লাহ্)-সহ প্রায় …
❤3
20 Mar 2026, 11:17 UTC≈1,170 views17 reactionsread 14 September 2026 রামাদান শেষ হতে আর ১ ঘণ্টাও বাকি নেই। আমরা কেউ জানি না, আরেকটি রামাদান আমাদের নসিবে আছে কিনা। পবিত্র জুমার দিনের স্পেশাল দোয়া কবুলের এই মুহূর্তে, আসুন সবাই নিজেদের গোনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করি। রামাদানের এই বিদায়লগ্নে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রামাদানের যাবতীয় নেক আমলকে কবুল করুন এবং সামনের রামাদান পর্যন্ত হায়াতে তাইয়িবাহ নসিব করুন। আমিন।
❤12👍5
19 Mar 2026, 16:27 UTC≈1,530 views34 reactionsread 14 September 2026 রামাদানের শেষ জুমার দিন আজ (সন্ধ্যা থেকে শুরু হলো)। আসুন, জুমার রাত এবং দিনকে সর্বোত্তমভাবে কাজে লাগাই। আজ আন্তরিকভাবে তাহাজ্জুদ পড়ি, শেষ রাতে নিজের গুনাহের জন্য কান্নাকাটি করি। সুরা কাহাফ পড়ি, বেশি বেশি দরুদ পড়ি। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টাতে আন্তরিকভাবে দু‘আয় মশগুল হই, তাওবাহ-ইস্তিগফার পড়ি। এমনিতেই অন্য সময়ে এই সময়ের দু‘আ ফিরিয়ে দেওয়া হয় না, রামাদানে তো আরও বেশি সম্ভাবনাময়। আবার ইফতারের আগ মুহূর্তে দু‘আ…
❤30👍4
18 Mar 2026, 13:25 UTC≈2,210 views39 reactionsread 14 September 2026 আজ রামাদানের সর্বশেষ বিজোড় রাত। অত্যন্ত সম্ভাবনাময় কদরের রাত। নেক আমল দিয়ে রাতটিকে সমৃদ্ধ করতে আমরা যা করবো:
.
(১) ১০ বার সুরা ইখলাস পড়বো।
(২) সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বো।
(৩) আয়াতুল কুরসি পড়বো।
(৪) সুরা মুলক পড়বো।
(৫) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলোর প্রত্যেকটি ১০০ বার করে পড়বো।
(৬) ৪ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ পড়বো।
(৭) কিছু সাদাকাহ করবো।
(৮) অবশ্যই ইশা ও ফজর জামাতে পড়বো।
(৯) ল…
❤35👍4
17 Mar 2026, 13:22 UTC≈1,740 views56 reactionsread 14 September 2026 মক্কায় অদ্ভূত এক নারী ছিলো, যে সুতা পাকিয়ে সুন্দর সুন্দর কাপড়, টুপি, কম্বল ইত্যাদি তৈরি করতো। এরপর সে নিজেই সুতার দুই দিক থেকে টান দিয়ে এগুলোকে নষ্ট করে ফেলতো। এই নারীকে লোকজন পাগল মনে করতো তার এমন কাজের জন্য। সে এত পরিশ্রম করে পাকানো সুতাগুলোকে খামখেয়ালিপনায় টুকরো টুকরো করে ফেলতো।
.
ইমাম ইবনু কাসির (রাহ.) তাঁর ‘তাফসিরুল কুরআনিল আযিম’-এ বলেন, আল্লাহ্ তা‘আলা কুরআনুল কারিমে এই নারীর উদাহরণ দিয়ে বলেন—
.
وَلاَ تَكُونُواْ…
❤44👍12
Showing the 12 most recent of 20 posts we hold for @TasbeehNusus. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.