17 Jul 2026, 23:53 UTC512 views69 reactionsread 7 August 2026 আব্দুল্লাহ ইবনু মুনাযিল বলেন: আমি আবু সালেহ হামদূনকে বললাম: আমাকে উপদেশ দিন। তিনি বললেন: যদি তোমার জন্য সম্ভব হয় তাহলে দুনিয়াবী কোনো বিষয়ের জন্য রাগান্বিত হবে না।
[আয-যুহদুল কাবীর (পৃ. ১৪৪)]
قال عبد الله بن منازل: قلت لأبي صالح حمدون: أوصني؟ قال: إن استطعت أن لا تغضب لشيء من الدنيا فافعل.
❤54👍8🔥7
11 Jul 2026, 06:33 UTC869 views62 reactionsread 7 August 2026 ধৈর্য্যের হক আদায় করা কৃতজ্ঞতার হক আদায় করার চেয়ে সহজ। আর এ দৃষ্টিকোণ থেকেই উমর বলেছিলেন: যখন আমাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা করা হল, আমরা ধৈর্য ধরলাম; কিন্তু যখনই আমাদেরকে সুখ-স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরীক্ষা করা হলো, আমরা কৃতজ্ঞ হতে পারিনি।
- রাগেব আসফাহানী (রাহিমাহুল্লাহ)
[আল-মুফরাদাত]
القيام بحقوق الصبر أيسر من القيام بحقوق الشكر، وبهذا النظر قال عمر: بلينا بالضراء فصبرنا وبلينا بالسراء فلم نشكر
❤34😢26👍2
26 Jun 2026, 00:34 UTC≈1,300 views70 reactionsread 7 August 2026 উত্তম শিষ্টাচারের মাঝে অন্যতম হলো: কাউকে তার কথার মধ্যে বাধা দিয়ে প্রাধান্য বিস্তার না করা। অন্য কাউকে প্রশ্ন করা হলে তার হয়ে উত্তর না দেওয়া। কেউ যখন কোনো কথা বা ঘটনা বর্ণনা করে, তখন তার সঙ্গে তর্কে জড়িয়ে না পড়া, কিংবা তার কথার মাঝে জোর করে প্রবেশ না করা। এমন ভাবও দেখিও না যে তুমি বিষয়টি ইতিমধ্যে জানো। আর যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে কথা বলো এবং যুক্তিতে তাকে পরাস্ত করো, তখন এমনভাবে তা থেকে বেরিয়ে আসো যেন তার …
❤54👍9🔥5👏1😱1
4 Jun 2026, 01:15 UTC≈1,820 views73 reactionsread 7 August 2026 কোনো মুসলমান সম্পর্কে যদি তোমার মনে কোনো খারাপ ধারণা আসে, তাহলে তোমার উচিত তার প্রতি আরও বেশি যত্নশীল হওয়া এবং তার কল্যাণের জন্য দোয়া করা। এতে করে শয়তান ক্রুদ্ধ হয় এবং তোমার কাছ থেকে দূরে সরে যায়। তখন সে আর তোমার মনে এমন মন্দ ধারণা নিক্ষেপ করতে সাহস পায় না, এই আশঙ্কায় যে তুমি (সেই চিন্তার কারণে) দোয়া ও সদাচরণে ব্যস্ত হয়ে পড়বে।
- গাযালী (রাহিমাহুল্লাহ)
[ইহয়া]
ومهما خطر لك خاطر بسوء على مسلم، فينبغي أن تزي…
❤53👍13🥰4🔥3
24 May 2026, 04:02 UTC≈2,050 views78 reactionsread 7 August 2026 তিন কাজ সবচেয়ে কঠিন: ১) অল্প ধন-সম্পদ থাকা অবস্থায় দান-খয়রাত করা, ২) একাকী থাকা অবস্থায় পরহেজগারিতা, ৩) যাকে ভয় করা হয় বা যার কাছে কোনো কিছুর প্রত্যাশা করা হয় তার সামনে হক কথা বলা।
- শাফেয়ী (রাহিমাহুল্লাহ)
[ইবনু হামকানের 'আল-ফাওয়াইদ ওয়াল-আখবার]
«أشد الأعمال ثلاثة: الجود من قلة، والورع في خلوة، وكلمة الحق عند من يرجى ويخاف».
❤66👍6🔥4😢2
21 May 2026, 08:15 UTC≈1,880 views40 reactionsread 7 August 2026 শয়তান মানুষকে এমন কথার মাধ্যমেই বিভ্রান্ত করে, যার বাহ্যিক রূপ গ্রহণযোগ্য হলেও অন্তর্নিহিত অর্থ প্রত্যাখ্যাত। যদি তার কথার বাহ্যিক সৌন্দর্য না থাকত, তবে হৃদয় কখনোই এর প্রতি আকৃষ্ট হতো না।
- গাযালী (রাহিমাহুল্লাহ)
[বিদায়াতুল হিদায়া]
إن الشيطان لا يغوي الإنسان إلا بكلام مقبول الظاهر، مردود الباطن، ولولا حسن ظاهره لما انجذبت به القلوب.
😢21👍11❤6💔2
16 May 2026, 08:03 UTC≈1,980 views64 reactionsread 7 August 2026 এক লোক আব্দুল ওয়ারেস ইবনে সাঈদকে অসুস্থ অবস্থায় দেখতে এসে জিজ্ঞাসা করলেন: 'কেমন আছেন?'
সে বলল: 'আমি চল্লিশ রাত ঘুমাইনি!'
তিনি বললেন: 'কষ্টের দিনগুলোর হিসাব তো রেখেছেন, সুখ-স্বাচ্ছন্দ্যের দিনগুলোর হিসাবও কি রাখা যেত না?'
[আত-তাযকেরা আল-হামদূনিয়্যাহ]
دخل عبد الوارث بن سعيد على رجل يعوده، فقال له: كيف أنت؟
قال: ما نمت منذ أربعين ليلة.
فقال: يا هذا أحصيت أيام البلاء، فهلا أحصيت أيام الرخاء.
😭29😢16👍11❤8
15 May 2026, 03:32 UTC≈1,880 views53 reactionsread 7 August 2026 বান্দাদের প্রকৃত বিশ্রাম কেবল জান্নাতের তূবা গাছের ছায়াতেই হবে। আল্লাহভক্ত বান্দাদের হৃদয়ের স্থিরতা মিলবে শুধু 'বৃদ্ধির দিনেই' (আল্লাহকে দেখার দিনে)।
[বাদায়েউল ফাওয়াইদ]
ليس للعابدين مستراح إلا تحت شجرة طوبى ولا للمحبين قرار إلا يوم المزيد
❤45😢6👍2
12 May 2026, 01:32 UTC≈1,930 views31 reactionsread 7 August 2026 মানুষজন যদি কোনো বিষয়ে কঠোরতা করত, ত্বাউস সে বিষয়ে শিথিল হতেন। আর তারা যদি কোনো বিষয়ে শিথিল হত, তিনি সে বিষয়ে কঠোর হতেন।
লাইস বলেন: এটাই ইলম।
[আত-তারীখুল কাবীর]
«كان طاوس إذا تشدد الناس في شيء رخص فيه، وإذا ترخص الناس في شيء تشدد فيه.
قال ليث: وذلك العلم».
❤29👍2
10 May 2026, 08:36 UTC≈1,820 views50 reactionsread 7 August 2026 পূর্বসুরীরা (সালাফ) অসুস্থ ব্যক্তির সামনেই নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা অপছন্দ করতেন।
- ইবরাহীম নখয়ী (রাহিমাহুল্লাহ)
[বাহজাতুল মাজালিস]
«كانوا يكرهون أن يسألوا الله العافية بحضرة المبتلى».
❤44👍6
4 May 2026, 23:35 UTC≈2,020 views76 reactionsread 7 August 2026 জেনে রাখো, নিয়ামত প্রাপ্তিতে আনন্দ করা দুই প্রকার:
এক: কেউ নিয়ামত পেয়ে আনন্দিত হয় কারণ এটি একটি নিয়ামত।
দুই: সে নিয়ামতের জন্য নয়, বরং এই কারণে আনন্দিত হয় যে, দাতা এটা বিশেষভাবে তাকেই দিয়েছেন এবং সম্মানিত করেছেন।
যদি তুমি এই দুই প্রকারের পার্থক্য ধরতে না পারো, তবে এভাবে চিন্তা করো: কোনো দাস সুলতানের দরবারে দাঁড়িয়ে আছে, অন্য সব দাসরাও তার সেবায় উপস্থিত। এমন সময় যদি সেই সুলতান তাদের মধ্যে একজনকে একটি আপেল ছুঁড়ে…
❤62🥰9👍5
1 May 2026, 13:58 UTC≈1,670 views73 reactionsread 7 August 2026 আবু হাতেম বলেন:
صحبة الأشرار تورث سوء الظن بالأخيار
"মন্দ লোকদের সাহচর্য নিলে ভালো লোকদের ব্যাপারেও মন্দ ধারণা তৈরি হয়।"
[রাওদ্বাতুল 'উক্বালা]
❤51👍11🔥8😢3
Showing the 12 most recent of 20 posts we hold for @abdullahbdarabic. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.